প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
দুপচাঁচিয়ায় বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেপ্তার ১৬
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি ও চামরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক, কোলগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ফরিদউদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ডাকাহার মাসিন্দা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলামকে (২৮) আটক করা হয়।একই অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম সুখানগাড়ী এলাকা থেকে নাসির উদ্দিন শাহের ছেলে ফিরোজ আহমেদ (২৮), মৃত ইসমাইল হোসেনের ছেলে মিল্টন (৩২) ও লিটনকে (৩০) ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যদিকে গোবিন্দপুর ইউনিয়নের পাঁচখপি এলাকা থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলীমের ছেলে মহান আকন্দকে (৩০) গ্রেপ্তার করা হয়।এ ছাড়া থানা পুলিশের পৃথক একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন,ভাটাহার গ্রামের মৃত কফিল মেধার ছেলে বুলু প্রামাণিক সঞ্জয়পুর এলাকার কছির উদ্দিনের ছেলে চানু মিয়াধাপহাট এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে কাদের মিয়া ধোকরকলা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মিলন প্রামাণিক মণ্ডলপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে মাজাহারুল সরদারপাড়া মহল্লার জয়নালের ছেলে মিন্টু হাজিগাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিনুর তালুছ পশ্চিমপাড়া এলাকার বিনছের আলীর ছেলে নাজিম উদ্দিন হিরু তালুছ ফকিরপাড়া এলাকার মৃত আফতাবের ছেলে আরিফুল ইসলাম জয়পুরপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে মহিদুল ইসলাম। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত