প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ পরিবারকে ছাগল বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ বাস্তবায়নে এসব বিতরণ করা হয়।বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রানিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. রাজিয়া সুলতানা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলেটেটর শুভ চন্দ্র ও বৈশাখি কুজুর প্রমুখ।সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়া ছাগলগুলোর জায়গায় এসব ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ৭৫টি পরিবারের মাঝে ৮৫টি ছাগল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত