প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।এসময় সমাবেশে আলোচনা রাখেন জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন।এসময় বক্তরা বলেন, এই সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের উপর নগ্ন হামলা করছে। এই সরকার গ্যাসের দাম, তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। সালাউদ্দিন আর ভারতের প্রেসক্রিপশনে এই সরকার দেশ পরিচালনা করছে। সালাউদ্দিনের কথা শুনে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রীরও উপরে। একাই সব বোঝেন, আর কেউ কিছু বুঝেন না। আমরা অবিলম্বে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাই, নয়তো জনগণ মাঠে নামলে পালাবার পথ খুঁজে পাবেন না।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট তাজুল ইসলাম সহ জামায়াত ও ১১ দলের ৫ সহস্রাধিক নেতাকর্মী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত