প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
রাজশাহীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা, ১০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ কেজি ৮৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির ১ হাজার ৪৭০ টাকা নগদ জব্দ করা হয়।বুধবার দিবাগতরাত থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের নগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার দুপুরে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।পুলিশ জানায়, ৫ আগস্ট রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বহরমপুর ডিবি আনোয়ারা স্কুল এলাকার মো. বুলবুলের ছেলে মো. সাকিব (২১), বহরমপুর ঢালুর মোড় এলাকার মো. আলামিনের ছেলে মো. বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. শাকিল আহমেদ ওরফে পাপ্পু (২৪)।অভিযানকালে তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৮৭০ টাকা নগদ জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার সাকিব ও শাকিলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।এরপর ৬ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আইডি বাগানপাড়া (ডোমপাড়া) এলাকার মৃত সেলিম ওরফে কিরতনের ছেলে মো. আরিফ হোসেন ওরফে বিকাশ (২২) এবং একই এলাকার মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।তাদের কাছ থেকে ৫৮ পিস ট্যাপেন্টাডল, ৭ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৬০০ টাকা নগদ জব্দ করা হয়েছে।এদিকে একই দিন ভোর সোয়া ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া (চারখুটার মোড়) এলাকায় অভিযান চালিয়ে মো. এরাক উদ্দীন (৫২)-কে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশের তথ্যমতে, তিন দফা অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার, ২১ পিস ইয়াবা, ১০৮ পিস ট্যাপেন্টাডল, ১ হাজার ৮৩০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ৪৭০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত