প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
পাঁচবিবিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁশপুর জিয়ার ভাটা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।কাঁশপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পাঁচবিবি উদয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহাগ পারভেজ।সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন ও সদস্য মোঃ নুর হোসাইনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত