প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
পত্নীতলায় চোলাইমদ ও তৈরির উপকরণসহ নারী আটক
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ইং ৮ জুলাই ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার বরইল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সত্য রানী (৪০), পিতা,বৈশাখ চন্দ্র বর্মন, স্বামী,বিপুল বর্মন, সাং,বরইল, থানা,পত্নীতলা, জেলা,নওগাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।অভিযানে তার হেফাজত থেকে ৪ লিটার চোলাইমদ এবং ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।এ ঘটনায় আটক সত্য রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত