প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
সরকারী কাজে বাধা ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ
আজ দুপুরে রাজধানীর আগারগাও এলাকা থেকে ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সরকারী কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভাইরাল মিজান মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। তখন থেকেই তিনি ভাইরাল হন। আজ তিনি তার দোকানের অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি তাদের সাথে খারাপ আচরণ করেন। কাফরুল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বরেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের ফুটপাতসহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় ঐ এলাকার মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের ম্যাজিস্টেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের উপর চড়াও হন।তিনি বলেন,এ সময় সিটি করর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরকেও আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সরকারী কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত