প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, শিক্ষা, ভূমি ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।রোববার (৯ আগস্ট) সকালে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের এই আপনি তো আমার ভাইরাল করবেন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান জোহা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ ওরাঁও।এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁর পরিচালক যোগেন্দ্র নাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব তিগ্যা, খ্রিস্টান উপাসনা কমিটি পত্নীতলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যুগল এক্কা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক সবুজ সাহা এবং সিএলএমআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ড. মো. একরামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাথিয়াস হেমরম।আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।বক্তারা আরও বলেন, বৈষম্য ও বঞ্চনা দূর করে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত