প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ক্রীড়া প্রতিযোগিতার গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর মঞ্চে নেমেছিল এক রোমাঞ্চকর টেনিস লড়াই। কোর্টের লাল মাটিতে র্যাকেটের প্রতিটি শটে ভেসে আসে দর্শকের করতালি আর উত্তেজনা। রুদ্ধশ্বাস এই টেনিস ম্যাচ গ্যালারিতে বসে সানন্দে উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সভাপতি মিজ্ কাউসার আজিজ এবং জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম।খেলার প্রতিটি সেটেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। খেলোয়াড়দের গতি, তীক্ষ্ণ ফোরহ্যান্ড আর বিদ্যুৎগতির সার্ভে বিমোহিত হন উপস্থিত অতিথি ও ক্রীড়ানুরাগীরা। জেলা প্রশাসক তার বক্তব্যে খেলোয়াড়দের অসামান্য দক্ষতার প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী করতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ সুপারও জেলার ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উত্তেজনায় ভরপুর এই টেনিস যুদ্ধ উপভোগকালে শুভকামনা জানাতে কোর্টসাইডে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার গতিশীল সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলসহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত