প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
গাইবান্ধা জেলা পরিষদের উপ সহকারীর খুঁটির জোর কোথায়?
বদলি হলেও দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গাইবান্ধা জেলা পরিষদ এ কর্মরত সাবেক উপসহকারী প্রকৌশলী জনাব মোঃ হারুন উর রশিদ এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বদলীর আদেশ না মেনে গায়ের জোরে বহালতবিয়তে থাকার চেষ্টা করছে। তিনি নিজেকে বিশাল ক্ষমতাধর মনে করে দায়িত্ব বুঝে দিচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ পেয়েছে। সরজমিনে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা কর্তৃক স্বারক নং ৪৬. ০০.০০০০.০০০.০৪২.১১.০০২১.২৪.১৬০১ তারিখঃ ২৩/৭/২২৬ ইং মতে। যুগ্ম সচিব স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।অপরদিকে জয়পুরহাট জেলা পরিষদ থেকে বদলি হয়ে আসা উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ আমিনুল ইসলাম ২৭ /০৭ /২৬২৬ ইং তারিখে পূর্বাহ্নে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে তার যোগদান পত্র প্রদান করেন।কিন্তু প্রভাবশালী ঘুষ দুর্নীতিবাজ গাইবান্ধা জেলা পরিষদ থেকে জয়পুরহাট জেলা পরিষদে বদলী হয়ে যাওয়া উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ হারুনুর রশিদ প্রজ্ঞাপন এবং অফিস আদেশ উপেক্ষা করে নিজ ইচ্ছায় গাইবান্ধা জেলা পরিষদ থেকে যাচ্ছেন না এবং বিভিন্ন তদবির করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।এদিকে গাইবান্ধা জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যোগদান কৃত উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝে দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত