প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ধুনটে পীরহাটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
বগুড়ার ধুনটে পীরহাটি উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহফুজুর রহমান শাহ আলী।সহকারী প্রধান শিক্ষক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এডহক কমিটির সদস্য আব্দুল কাদের, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক লিটন, এস.এম. নুরুল আলম, সহকারী শিক্ষিকা নিপা রানী সাহা, কহিনুর খাতুন এবং অভিভাবক সুর্বনা খাতুন।সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত