প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
সাপাহারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মধইল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল), আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহবিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত