প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক হলেন ডা. খালিদ সাইফুল্লাহ
নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম খালিদ সাইফুল্লাহকে বদলি করা হয়েছে। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী, ঢাকার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী, ঢাকায় সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১২ আগস্ট ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ডা. খালিদ সাইফুল্লাহ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বদলি ও নতুন পদায়নের খবরে পত্নীতলার সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা ডা. খালিদ সাইফুল্লাহর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত