প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
বিরামপুরে শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালা
বিরামপুর উপজেলার ৪০টি কিণ্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের বুধবার (১২ আগষ্ট) দিনব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে। বিরামপুর পৌর কিণ্ডার গার্টেন স্কুলের হলরুমে বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটি বিরামপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সায়েদ আলী সরকারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রধান আলোচক রংপুর বিভাগীয়সভাপতি ড. খায়রুল আনাম, বিশেষ অতিথি সাংগঠনিক সচিব হুমায়ুন কবীর রিপন, জেলা সভাপতি আমিনুল ইসলাম, জেলা সচিব বেলালহোসাইন, প্রশিক্ষক মাসুদ হায়দার হিল্লোল, উপজেলা কমিটির সচিব আব্দুস ছালাম মণ্ডল, পৌর কিণ্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ওবায়দুলমিনহাজ প্রমূখ। দিনব্যাপী কর্মশালায় ৪০জন প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত