প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মুয়াজের মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। মুয়াজ ওই গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে।অন্যদিকে, উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু তাসকিন তারেকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।পরপর দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষাকালে বাড়ির আশপাশে জমে থাকা পানি, পুকুর ও জলাশয়ের কাছে শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইল।আল্লাহ দুই শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত