প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলামকে হারিয়ে বিপ্লব কুন্ডু নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বর্তমান সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।বুধবার ১২ আগস্ট-২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১১টার পর নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামসহ ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের পোলিং এজেন্টরা। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে শ্রী বিপ্লব কুন্ডু ট্রাক প্রতীক নিয়ে ১২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আনোয়ারুল ইসলাম বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১২২৫ ভোট।কার্যকরী সভাপতি পদে মোঃ. আবুল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে ১২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এরফান আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৯৯ ভোট। সহ-সভাপতি পদে ১২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ষ্টীয়ারিং প্রতীক নিয়ে মো. নুরুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ১১২৫ ভোট।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সাদাকাতুল বারী সাদা ।যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আফজাল হোসেন হাতি প্রতীক নিয়ে ২৪৫০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মসিউর রহমান টায়ার প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম শিবুল হরিণ প্রতীক নিয়ে ১৪৯০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহাবুর রহমান গাভী প্রতীক নিয়ে পেয়েছেন ১২০১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শরীফ উদ্দীন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দেলোয়ার হোসেন বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৫ ভোট। অর্থ সম্পাদক পদে ২০৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলমারি প্রতীকের মোঃ স্বাধীন আহম্মেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফেরদৌস আলী পেয়েছেন ১০১০ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল গফুর চাবি প্রতীক নিয়ে ১৯৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রউফ বাচ্চু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮৫ ভোট। একাধিক প্রার্থী না থাকায় সড়ক সম্পাদক পদে মোঃ মিষ্টার আলী ঘোড়া প্রতীক নিয়ে এবং সহ-সড়ক সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম জ্যাগ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মো. বছির উদ্দীন বালতি প্রতীক নিয়ে ১২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহির উদ্দীন হারিকেন প্রতীক নিয়ে ১০০৩ ভোট পেয়েছেন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা কার প্রতীক নিয়ে ২০২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মে. আব্দুল ছালাম পতাকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫০ ভোট।এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৬ জন। প্রথম মোঃ ইয়ারব আলী শহীদ মিনার নিয়ে ১৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোঃ মোস্তফা রেলগাড়ী প্রতীক নিয়ে ১৫৩৫ ভোট পেয়ে দ্বিতীয়, হেমন্ত কুমার মানিক ফুলের টব প্রতীকে ১৪১৯ ভোট পেয়ে তৃতীয়, মোঃ শাহনেওয়াজ আলী হাঁস প্রতীক নিয়ে ১৩১৯ ভোট পেয়ে চতুর্থ, মোঃ রেজাউল ইসলাম রাজা হাতুড়ী প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে পঞ্চম ও মোঃ আব্দুল গফুর ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ১১৮৯ ভোট পেয়ে ৬ষ্ঠ নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার জানান, উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৪৭২২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৯৪১ জন ভোটার।বিরতিহীনভাবে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ও শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত