প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল মসজিদ ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হয়।শুক্রবার দুপুরে উপজেলার গোডাউনপাড়া মসজিদের সামনে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আশপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত