প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে সাঈদী (রহ.) শাহাদাত বার্ষিকীতে ছাত্রশিবিরের আলোচনা
কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার ( ১৪ আগস্ট ) বিকেল ৩ টার সময় কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান।আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন, ইসলামী দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত