প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
আক্কেলপুরে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. শরিফকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার রেলগেট কেসের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার শরিফ আক্কেলপুর থানার ভানুরকাদা গ্রামের মো. কামালের ছেলে।র্যাব জানায়, আক্কেলপুর থানায় গত ১০ আগস্ট দায়ের করা মামলায় শরিফকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ৯(খ) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় করা হয়েছে।গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত