প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
হিলিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিলাদ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।এসময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করছি।দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত