প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
পাঁচবিবিতে আওলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ৮ নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপি' নেতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াবিদ মোঃ আব্দুল কাদের মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ ১৬ ই আগস্ট রবিবার বিকেলে শিরট্রী হাট-বাজারে অনুষ্ঠিত হয়।আহসানুল হাবিব সবুজ মাস্টারের সঞ্চালনায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডল বলেন,আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আপনারা যদি আমাকে ভালোবাসা, দোয়া,আশীর্বাদ ও সমর্থন করেন আর আমি যদি নির্বাচিত হই তাহলে আমি দেখিয়ে দেবো উন্নয়ন কাকে বলে। কথায় নয় কাজে পরিচয় দেবো আমি। একটি মডেল ইউনিয়ন গড়ব ইনশাল্লাহ। যেখানে থাকবো না কোন সমস্যা,হবে শুধু উন্নয়ন আর উন্নয়ন।আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সভাপতি মোজহার আলী মন্ডল,সহ সভাপতি আমিরুল ইসলাম মন্ডল ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউন নবী।আরো উপস্থিত ছিলেন,এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,৩ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক রানু মন্ডল ,সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন ,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহাগ মন্ডল ,সম্পাদক আব্দুল কাদের মন্ডল,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হোসেন মন্ডল ,সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মাস্টার,সম্পাদক সাইদুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়াও ৮ নং ওয়ার্ডের সভাপতি আজাহার আলী মন্ডল, সম্পাদক মোঃ এন্তাজ আলী,সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক জোবায়ের হোসেন মন্ডল,ইউনিয়ন কোষাধক্ষ্য বেলাল হোসেন ,উপজেলা তাঁতীদলের সভাপতি বাবুল হোসেন,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুম মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি সবুজসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ,ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মী সুধীজন অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত