প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
কাহালুতে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
বগুড়ার কাহালুতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে আব্দুর রহিম (৫২) নামে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুর রাজ্জাকের ছেলে।জানা গেছে, মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ড হিসেবে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত