প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন: সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া
আসন্ন কমিটিকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এসেছেন সাবেক ছাত্রনেতা ময়নুল হাসান খোকন।তিনি সাঘাটা উপজেলা থানা ছাত্রদলের সাবেক সদস্য এবং ৮ নং জুমারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গতিশীল রাখার কারণেই তার নাম আলোচনায় এসেছে।ছাত্র রাজনীতিতে খোকন পরিশ্রমী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। জুমারবাড়ি ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ওই ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করেন।নেতাকর্মীরা জানান, দুঃসময়ে খোকন সবসময় কর্মীদের পাশে ছিলেন। তার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের প্রতি দায়বদ্ধতার কারণে উপজেলার বড় একটি অংশ তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।তাদের প্রত্যাশা, খোকনের হাত ধরে সাঘাটা উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন সাঘাটার ছাত্রদল কর্মীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত