প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
মধুখালীতে মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
দেশব্যাপি নারীর প্রতি অব্যাহত সহিংসতা,ধর্ষণ,হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৮ আগস্ট ২০২৬খ্রি. মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ ভবনের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে দেশব্যাপি নারীর প্রতি অব্যাহত সহিংসতা,ধর্ষণ,হত্যা ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেন মধুখালী রইছুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ্ত কুমার বিশ্বাস,মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিপংকর পাল,মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার আন্দোলন সম্পাদক মিলি ইসলাম,লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা,প্রশিক্ষণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক রেশমা আক্তার, জেসমিন ইসলামসহ প্রমুখ।মানববন্ধন পরবর্তী বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলার শাখার সভাপতি সুরাইয়া সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সাথে তার কার্যালয়ে সৌজন্য ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত