প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী টুকু চৌধুরীর লিফলেট বিতরণ
জয়পুরহাটের কালাই উপজেলার আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধূরী (টুকু) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।মঙ্গলবার বিকেলে তিনি উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকার বিভিন্ন আড়ৎ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে গণসংযোগ এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।গণসংযোগকালে কালাই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধূরী (টুকু) বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উদয়পুর ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়নে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের অনেকেই তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস জানান।গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক জালাল উদ্দীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের অন্যতম সদস্য তাজ উদ্দীন , ছারোয়ার, ফজলুর রহমান, তাজমহল, শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং টুকু চৌধূরী সমর্থকরা অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত