প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
পাঁচবিবিতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের গ্রাহকের সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক গ্রাহক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে পৌরসভার পোস্ট অফিস পাড়ায় অবস্থিত ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের (মেডিকেয়ার ফার্মেসী) উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলাল।স্বাগত বক্তব্য রাখেন, এজেন্ট ব্যাংকের আউটলেট প্রোপাইটর মোঃ কামরুজ্জামান মোল্লা রতন।সেলস্ ম্যানাজার মোঃ নুরনবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলার কমপ্ল্যায়েন্স ম্যানেজার মোঃ ইমতিয়াজ আলী।প্রধান আলোচক ছিলেন, জেলা এরিয়া ম্যানেজার মোঃ ফরিদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন,শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ মনিরুজ্জামান মোল্লা মানিক ও শফিকুল আলম কলম মাস্টার প্রমুখ।প্রধান অতিথি বলেন, সারাবিশ্বে অত্যন্ত বিশ্বস্ততার সাথে এগিয়ে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক তথা এজেন্ট ব্যাংক। আপনাদের কষ্টার্জিত টাকা অ্যাকাউন্ট খুলে এই ব্যাংকে রাখুন এবং নিরাপদে থাকুন। আর অন্যকে একাউন্ট খুলতে উৎসাহিত করুন। পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র অসহায় মানুষকেও সহযোগিতা করে যাচ্ছে। এরকম কেউ যদি থাকে আমাদেরকে জানান আমরা তাদের সহযোগিতা করব। এ সমাবেশে প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত