প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
কাহালুতে অবৈধ করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার( ১৯ আগস্ট ২০২৬)বগুড়ার কাহালু উপজেলার -মালঞ্চা রোড গোয়াল পুকুর এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।এ অভিযান পরিচালনা করেন কাহালুর সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস এবং কাহালুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হাসান আল তারিক।অভিযানকালে মিরাজুল স মিলের মালিক মো. মিরাজুল ইসলামকে অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করাতকল স মিল টি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত