প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন তাজের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,তৌফিকুর রহমান ওরফে শাকিল আহমেদ ওরফে জুবায়ের ইসলাম জিম (২২)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার (হলুদঘর) এলাকার রাজু আহমেদের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারের সময় জিমের কাছ থেকে একটি মাস্টার চাবি ও একটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, জিম গত ৩-৪ মাস ধরে তাজের মোড় বউবাজার এলাকার একটি বেকারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। সেখানে কাজ করার পাশাপাশি সুযোগ বুঝে মানুষের মোটরসাইকেল চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।এ ছাড়া তার সঙ্গে জড়িত চোর চক্রের আরও দুই সদস্য ইতোমধ্যে কারাগারে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত