প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
বদরগঞ্জে কলা গাছের বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা
উপজেলার কুতুবপুর ইউনিয়নে সাগর কলা গাছের বাগান রাতের আঁধারে কেটে সাবাড় করে দেওয়ায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছে আজমুল হক।উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাঠের পুল নমুসার পাড়া'র ইসাহাক আলীর ছেলে আজমুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী আজমুল হক অভিযোগে উল্লেখ করেন ইতিপূর্বে তাহার বসতবাড়ির পাশে নিজ জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন, তবে কে বা কাহারা জংলি কীটনাশক ব্যবহার করে ফসল নষ্ট করে দিয়েছিল।পরবর্তীতে উক্ত জমিতে সাগর কলা গাছের চারা রোপন করে ও সেই গাছগুলোতে কলা ধরেছে এখনো পরিপক্ক হয়নি, ফল ধরা কলাগাছ গুলো পূর্বের ন্যায় কে বা কাহারা রাতের আঁধারে কেটে ফেলেছে।বাদী আজমুল হক বলেন- গত ২২ শে আগস্ট ২০২৬ ইং তারিখে রাতে অজ্ঞাত নামা কে বা কাহারা প্রতিহিংসা মূলক আমার কলাবাগানের ত্রিশটি কলা ধরা গাছ কাটিয়ে ফেলিয়া প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি সাধন করে।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন - এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত