প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
কাহালুর দুর্গাপুর নবনির্মিত হাটের মার্কেট উদ্বোধন
কাহালুতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য উন্মোচিত হলো উন্নয়নের নতুন দ্বার বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুরহাটে উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত নতুন মার্কেট ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।২৪ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে নতুন মার্কেট ভবনের শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বগুড়ার বাস্তবায়নে নির্মিত এ মার্কেট ভবনের মাধ্যমে দুর্গাপুরহাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি হাটের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশের উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।নতুন এই মার্কেট ভবনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মার্কেট ভবনটি দুর্গাপুরহাটের ব্যবসা-বাণিজ্যের নতুন গতি ফিরে আনবে বলে তারা আশাবাদী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত