প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী-সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী। দলটি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির মূল শক্তি।বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কর্মীসংখ্যা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে। নেতা-কর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।তিনি বলেন, বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানদের শিক্ষার প্রতিও নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত