প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
দশমিনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার সন্ধ্যা (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড়গোপালদী এলাকায় দশমিনা-পটুয়াখালী সড়কের পাশে জলিল মোল্লার রাইস মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সোহরব সরদারের ছেলে মূসা সরদার (১৯), মৃত্যু বোরজোক মোল্লার ছেলে জলিল মোল্লা (৪৩), আবুল বাশার মুন্সির ছেলে মো. তামিম মুন্সি (২৬) এবং মো. আলী হোসেনের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৩)।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গোপালদী গ্রামের জলিল মোল্লার রাইস মিলের সামনে মাদক কেনাবেচার সময় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তাদের নিকট থেকে ১২ পিস ইয়াবা জব্দ করে তাদের থানায় নেওয়া হয়।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত