প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
দশমিনায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল
দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।বুধবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় দশমিনা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আবুল বশার আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দলীয় নেতাকর্মীদের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল‘দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আবুল বশার আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ও হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি এসব অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।পরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম আহমেদ হাসান। তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানান।এ সময় আরও বক্তব্য রাখেন গোপালদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন হাওলাদার। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আবুল বশার আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার কথা বলেন।বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত