প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আরডিএ'র সেমিনার কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন আরডিএ'র কৃষিবিজ্ঞান বিভাগের পরিচালক ফেরদৌস হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ'র পরিচালক ড. মাকছুদ আলম খান।সেমিনারে আরও বক্তব্য দেন আরডিএ'র সাবেক পরিচালক ড. এ কে এম জাকারিয়া, গবেষণা ও উন্নয়ন সংস্থা ডাহুকের পরিচালক মাগফি রেজা সিদ্দিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার।আলোচনায় দেশের গ্রামীণ পর্যটনের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা গ্রামীণ পর্যটনকে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও টেকসই গ্রামীণ উন্নয়নের সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।সেমিনারে গ্রামীণ পর্যটন উন্নয়নে গবেষণা, স্থানীয় উদ্যোগ, অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রিক স্থানীয় উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কাঠামো গড়ে তোলার ওপর মতামত প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত