জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পপুলার লাইফ

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর ৩ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের  বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে শরীয়তপুর দুবাই প্লাজায় এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা  উন্নয়ন   সভা  অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র শরীয়তপুর  জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের প্রকল্প ইনচার্জ জিয়া উদ্দিন প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, প্রকল্প ইনচার্জ কবির হোসেন হাওলাদার, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা, পপুলার ডিপিএস প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ  জাহাঙ্গীর হোসেন সহ কোম্পানির  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

শরীয়তপুরে পপুলার  লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর ৩ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর