জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সর্বশেষ খবর

‎পাঁচবিবিতে কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ধর্মীয় ভেদাভেদ ভুলে যে প্রাণের টানে ছুটে আসে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেইতো আসল মানুষ,প্রকৃত বন্ধু।। বললেন সনাতন ধর্মালম্বীরা।‎সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কালীপূজা। প্রতিটি মন্দিরেই যেন সাজ সাজ রব। সন্ধ্যা নামলেই পৌরসভার প্রতিটি মন্দিরে ও  হাট বাজারের। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জালানো হয় দীপাবলি।‎এই ধর্মীয় উৎসবে আমন্ত্রণ পেয়ে প্রাণের টানে মিলিত হতে ৮ই নভেম্বর রবিবার দিবাগত রাতে পাঁচবিবি পৌরসভার ৭নং ওয়ার্ডের রাধাবাড়ি রোড সংলগ্ন উত্তর গোপালপুর মহল্লার শ্রী শ্রী জয় কালী মন্দির, একই ওয়ার্ডের উপজেলা চত্বর বারোয়ারি মন্দির ও সর্বশেষ ৫নং ওয়ার্ডের দমদমা পৌর শ্মশান কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা কালী পূজা উৎসব পরিদর্শন করলেন মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনাদের সুখে দুখে উৎসবে সর্বদা পাশে আছি এবং সব সময় পাশে থাকতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে মেয়র হয়ে আমি এর থেকেও দ্বিগুণ তিনগুন সহযোগিতা করতে পারব।‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর ৫ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল, পৌর আড়ৎদার সমিতির সহ-সম্পাদক মোঃ রুমেল মন্ডল, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।‎

‎পাঁচবিবিতে কালীপূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন