জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নির্বাচন

‎পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের গণসংযোগ

‎করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।‎৫ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের পাগলা বাজারে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং হাটুরেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া ও আশীর্বাদ চেয়ে লিফলেট বিতরণ করেন।‎এ সময় আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আমি অতীতে চেয়ারম্যান থাকাকালীন আওলাই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নে কাজ করেছি। আবারও সুযোগ পেলে আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।‎তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। আপনারা পাশে থাকলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবো। তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠন করায় হবে আমার প্রধান অঙ্গীকার।‎গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

‎পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের গণসংযোগ