জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিরন্টি ইউনিয়নে

সাপাহারে চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলীর গণসংযোগ

ছবি : প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৬নং শিরন্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহাজাহান আলী গণসংযোগ করেছেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে শিরন্টি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশার কথা জানান।

গণসংযোগকালে শাহাজাহান আলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন,এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আগামী দিনে শিরন্টি ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সাপাহারে চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলীর গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৬নং শিরন্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহাজাহান আলী গণসংযোগ করেছেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে শিরন্টি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশার কথা জানান।

গণসংযোগকালে শাহাজাহান আলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন,এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আগামী দিনে শিরন্টি ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত