জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি : প্রতিনিধি

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মোঃ মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সামছুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) মোছাঃ আসমাউল হোছনা এবং পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোঃ মোকছেদুল হক (সিরি)।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও উৎপাদনশীল কার্যক্রম বৃদ্ধি করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত