সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় কামাল শেখের
বাগেরহাটের চিতলমারী উপজেলায় তৃণমূলে বইছে নির্বাচন হাওয়া,গ্রামগঞ্জ মুখরিত ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ড প্রাঙ্গণ। চায়ের দোকানে থেকে মাঠঘাট সর্বত্র ইউপি ভোটের আলোচনা এবং সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিতলমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থীদের তালিকায় পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দক্ষ নেতৃত্বের কারণে আলোচনায় উঠে এসেছেন মো: কামাল শেখ। নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কামাল বলেন' সমাজসেবা ও জনগনের সুখে দু:খে পাশে থাকতে ভালোবাসি বলেই আমি চিতলমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন,এলাকার সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষী সবাই আমাকে এ নির্বাচনে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও উদ্দীপনা আমার সবচেয়ে বড় শক্তি। সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে আমি মেম্বার পদে ৬ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ এবং এই ওয়ার্ড'কে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করব'।