জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে স্থানান্তরের জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি নির্ভরযোগ্য সূত্র।বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানটি সকাল ৮টায় অবতরণের অনুমতি পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার আকাশসীমা ত্যাগ করবে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রস্তুতি ও স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি অত্যাধুনিক বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য খ্যাত এই মডেলটি ট্রান্সকন্টিনেন্টাল উড্ডয়নে সক্ষম হওয়ায় ঢাকা থেকে লন্ডন পর্যন্ত রোগী পরিবহনে এটি উপযোগী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মেডিকেল টিম ইতোমধ্যে প্রয়োজনীয় সমন্বয় শুরু করেছে।

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার