ঢ্যাঁড়শ ভেজানো পানির অবিশ্বাস্য উপকারিতা
আমাদের দেশে ঢ্যাঁড়শ সাধারণত ভাজি বা রান্না করে খাওয়া হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ঢ্যাঁড়শ ভেজানো পানি স্বাস্থ্য সচেতনদের কাছে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। সকালে ঢ্যাঁড়শ ভেজানো পানি পান করলে শরীরে নানা উপকার পাওয়া যায়।একটি তাজা ঢ্যাঁড়শ ভালোভাবে ধুয়ে দুই টুকরো করে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেই পানি ছেঁকে খেলে এটি শরীরের জন্য শক্তিশালী টনিকের মতো কাজ করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও মিনারেল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল করে এবং শরীরকে সতেজ রাখে।ঢ্যাঁড়শে প্রচুর ফাইবার রয়েছে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে বদহজমের সমস্যা কমায়।ওজন কমাতেও ঢ্যাঁড়শ ভেজানো পানি বেশ কার্যকর। এতে ক্যালোরির পরিমাণ কম হলেও ফাইবার বেশি থাকে, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। পান করার পর দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি হয়, ফলে অতিরিক্ত খাওয়া কমে যায়।এ ছাড়া ঢ্যাঁড়শে থাকা ভিটামিন–সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সর্দি-কাশি থেকে রক্ষা করে এবং ক্ষত সারাতে সাহায্য করে। এমনকি এটি বিশেষ কিছু ধরনের ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতেও সহায়ক বলে মনে করা হয়।রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ঢ্যাঁড়শ ভেজানো পানি উপকারী। এতে থাকা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারি।
সবশেষে, ঢ্যাঁড়শ ত্বকের যত্নেও কার্যকর ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করে, বার্ধক্য রোধ করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।