জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও স্থগিত আছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সুপার এম আর বাঁধন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে আজ বুধবার ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি জানান।অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ