জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ছবি- প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজসোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় একযোগে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

‎এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও ৫ থানার অফিসার ইনচার্জ  (ওসি)তানভিরুল ইসলাম।

‎আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল ও জাসাস কেন্দ্রীয আহবায়ক কমিটির অন্যতম সদস্য পাঁচবিবির কৃতি সন্তান সংগীত শিল্পী এম আই মিঠুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎ বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।

‎শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজসোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় একযোগে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

‎এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও ৫ থানার অফিসার ইনচার্জ  (ওসি)তানভিরুল ইসলাম।

‎আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল ও জাসাস কেন্দ্রীয আহবায়ক কমিটির অন্যতম সদস্য পাঁচবিবির কৃতি সন্তান সংগীত শিল্পী এম আই মিঠুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎ বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।

‎শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত