জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

২৭৩ জন গ্রাহকের ২ কোটি ৩৭ লক্ষ টাকার

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

ছবি- প্রতিনিধি

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের ২ কোটি ৩৭ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে  এ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র  আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক্ষ ও প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলুর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র উর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প  ইনচার্জ  সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক, আল আমিন বিনা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম একুশে টেলিভিশন ও দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম  প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ ২৭৩ জন বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত