জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

ছবি- দৈনিক জয়পুরবার্তা

আক্কেলপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই জন মাদক ব্যাবসায়ী আক্কেলপুর হাসপাতালের ভিতরে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতর গোপনে মাদক বিক্রি করছিল বলে স্বীকার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল হক বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

আক্কেলপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই জন মাদক ব্যাবসায়ী আক্কেলপুর হাসপাতালের ভিতরে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতর গোপনে মাদক বিক্রি করছিল বলে স্বীকার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল হক বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত