জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির একটি অভিযানকারী দল মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে।

এ সময় তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি প্যাকেটে মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি প্যাকেটে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা করে আসছিল। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির একটি অভিযানকারী দল মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে।

এ সময় তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি প্যাকেটে মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি প্যাকেটে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা করে আসছিল। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত