বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ভোর থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন