বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আয়োজিত আলোচনা সভায় অতীতের ভুল-ত্রুটি ও বিভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা বা মতপার্থক্য থাকলেও দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অতীতের ভুল-ত্রুটি উপেক্ষা করে এক কাতারে এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। নির্বাচনের সময় যাদের মধ্যে মতপার্থক্য বা ত্রুটি-বিচ্যুতি ছিল, তারাও আজ একসঙ্গে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, “আমরা অতীতের কোনো কথা আর মনে রাখতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই।” দলের নেতাকর্মীদের এই ঐক্য ও উদ্দীপনা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপিকে সুসংগঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ডা. টিপু বলেন, দলের ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী দিনে মান্দা উপজেলা বিএনপি তার অতীতের গৌরব পুনরুদ্ধার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে এম এ মতিন বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। বড় পরিবারে যেমন মতপার্থক্য ও নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকে, তেমনি বিএনপিতেও বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের প্রতিযোগিতা থেকে কখনো কখনো বিভাজন দৃশ্যমান হয়েছে। তবে এসব বিভাজন স্থায়ী নয়।
তিনি বলেন, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পথচলার অঙ্গীকার করেছেন।
এম এ মতিন আরও বলেন, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে সহ সিনিয়র নেতারা একমত হয়েছেন—এখন থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি নেতাদের মধ্যে থাকা “মনস্তাত্ত্বিক দূরত্ব” দূর করে সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তন থেকে বের হয়ে চারমাথা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন