জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে বিএডিসির এক ঘণ্টার কর্মবিরতি,বৈষম্যমূলক আদেশ বাতিলের দাবি

ছবি- প্রতিনিধি

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারী এলাকায় অবস্থিত বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএডিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএডিসির বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র, দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক কে এম মনিরুজ্জামান, পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আ.ফ. ম. সাইফুল ইসলাম, সার দপ্তরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামাল,আলুবীজ কেন্দ্রের উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ নিয়ামত উল্লাহ, বীজ বিপণন কেন্দ্রের উপ-পরিচালক মো. মজহারুল ইসলাম, আলুবীজ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক শাহাবুদ্দিন এবং কন্ট্রাক্ট গ্রোয়ার বিভাগের উপ-সহকারী পরিচালক রাজিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা।

বক্তারা অভিযোগ করেন, বৈষম্যমূলকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উচ্চতর গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে নতুন করে অতিরিক্ত শর্ত আরোপ করা হয়েছে, যা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

তারা বলেন, নতুন আদেশ অনুযায়ী দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে, তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের চতুর্থ গ্রেডে, চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে এবং পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে নামিয়ে আনা হয়েছে। এ সিদ্ধান্তকে তারা অন্যায্য, বৈষম্যমূলক ও নিন্দনীয় আখ্যা দিয়ে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা বেতন গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং সংক্রান্ত আদেশ বাতিল এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বিএডিসির এক ঘণ্টার কর্মবিরতি,বৈষম্যমূলক আদেশ বাতিলের দাবি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত